রবিবার ২৫ জানুয়ারী ২০২৬ - ০১:২৩
হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ৭৫,০০০ ইসরায়েলি সৈন্যকে স্থবির করে রেখেছে

লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন যে গত সংঘর্ষে সংগঠনটির যোদ্ধারা দক্ষিণ লেবানন সীমান্তে ৭৫,০০০ ইসরায়েলি সৈন্যকে কার্যত স্থবির করে রেখেছিল।

হাওজা নিউজ এজেন্সি: হিজবুল্লাহর যুদ্ধাহত ও প্রতিবন্ধী সদস্যদের প্রতি এক বার্তায় নাঈম কাসেম শনিবার বলেন, “ইসলামী বিশ্ব আজ এক জটিল সংকটের মুখোমুখি, যেখানে তাগুত আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিসমূহ ও জায়নবাদী শাসনের বর্বর আগ্রাসন মোকাবেলা করতে হচ্ছে।”

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক যুদ্ধবিরতির আগে শেষ যে সংঘর্ষ হয়েছিল, তাতে “প্রতিরোধযোদ্ধারা দক্ষিণ লেবাননের সীমান্তে ৭৫,০০০ ইসরায়েলি সৈন্যকে সম্পূর্ণরূপে আটকে দিয়েছিল। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই আমাদের জনতা তাদের ভূমিতে ফিরে এসেছে— যারা জীবন, ঈমান ও দৃঢ়সংকল্প নিয়ে এ ভূমি রক্ষায় প্রস্তুত।”

তিনি প্রতিরোধযোদ্ধাদের উদ্দেশে বলেন, “এই সংঘর্ষে তোমাদের প্রতিরোধ লেবাননে ভূখণ্ড দখল সম্প্রসারণের সব পরিকল্পনা ব্যর্থ করেছে এবং আমেরিকার ‘বৃহত্তর মধ্যপ্রাচ্য’ পরিকল্পনাকেও অকার্যকর করেছে। এই প্রতিরোধের মাধ্যমেই এ ভূমি তার জনগণের কাছে এবং মাতৃভূমি তার সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। সকল চাপ ও আপসের মুখেও কেবল প্রতিরোধের মাধ্যমেই ক্ষমতার সমীকরণ বদলানো সম্ভব।”

হিজবুল্লাহ নেতা তার বার্তায় আরও যোগ করেন, “আমরা বীর যোদ্ধাদের, বিশেষত 'পেজার' অভিযানের সাহসী সদস্যদের, অভিবাদন জানাই। আমরা তাদের সহযোদ্ধা ও পরিবারবর্গকেও শ্রদ্ধা জানাই, যারা অকুণ্ঠ সমর্থন জুগিয়েছেন। তাদের চিকিৎসাসেবায় নিয়োজিত এবং সাহায্যের হাত বাড়ানো দয়ালু মানুষদেরও আমরা স্মরণ করি। এছাড়াও আমরা এই ঐশী পথ ও আন্দোলনের নেতা ও নির্দেশক ইমাম খামেনেয়ীকেও গভীর শ্রদ্ধা জানাই।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha